প্রয়াত বিশিষ্ট ঐতিহাসিক সুমিত সরকার
কলকাতা, ১৪ আগস্ট (হি. স. ) : চলে গেলেন স্বনামধন্য ঐতিহাসিক, স্বদেশী আন্দোলন বইয়ের লেখক সুমিত সরকার। বয়স হয়েছিল ৮৭। বৃহস্পতিবার তিনি প্রয়াত হন। সুমিতবাবুর জন্ম ১৯৩৯ সালে, কলকাতায়। তাঁর লেখা একমাত্র উপন্যাস পাখিবুড়োর কন্যা ১৯৮৮ সালে পরিচালক সু
সুমিত সরকার


কলকাতা, ১৪ আগস্ট (হি. স. ) : চলে গেলেন স্বনামধন্য ঐতিহাসিক, স্বদেশী আন্দোলন

বইয়ের লেখক সুমিত সরকার। বয়স হয়েছিল ৮৭। বৃহস্পতিবার তিনি প্রয়াত হন।

সুমিতবাবুর জন্ম ১৯৩৯ সালে, কলকাতায়। তাঁর লেখা একমাত্র উপন্যাস পাখিবুড়োর কন্যা ১৯৮৮ সালে পরিচালক সুজিত গুহ চলচ্চিত্রায়িত করেন।

২০০৩ সালে তিনি সরিৎ চ্যাটার্জী মেমোরিয়াল পুরষ্কার লাভ করেন ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচারাল সোসাইটি (দিল্লি) দ্বারা। সামাজিক ইতিহাসের উপর লেখা বইয়ের জন্য ২০০৪ সালে তিনি পশ্চিমবঙ্গ সরকারের থেকে সাহিত্যে রবীন্দ্র পুরস্কার পান। তিনি পশ্চিমবঙ্গ সরকারকে দেশের কৃষকদের চাষের জমি থেকে বহিষ্কার প্রতিবাদে ২০০৭ সালে পুরস্কার ফিরিয়ে দেন।

তাঁর উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে আছে ‘মডার্ন টাইমস’, ‘টুওয়ার্ডস ফ্রিডম: ডকুমেন্টস ও টি মুভমেন্ট ফর ইনডিপেনডেন্স ইন ইন্ডিয়া, ১৯৪৬’, ‘বিয়ন্ড ন্যাশনালিস্ট ফ্রামেস: পোস্ট-মডার্নিজম, হিন্দু ফান্ডামেন্টালিজম, হিস্ট্রি’, ‘রাইটিং সোশ্যাল হিস্ট্রি’, ‘খাকি শর্টস এন্ড স্যাফরন ফ্ল্যাগস: এ ক্রিটিক অফ দি হিন্দু রাইট’, (উইথ তপন বসু, প্রদীপ দত্ত, তানিকা সরকার এবং সম্বুদ্ধ সেনের সঙ্গে), মডার্ন ইন্ডিয়া: ১৮৮৫-১৯৪৭, ‘দি স্বদেশি মুভমেন্ট ইন বেঙ্গল, ১৯০৩-১৯০৮’ প্রভৃতি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande