কন্যাশ্রী দিবসে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা
কলকাতা, ১৪ আগস্ট (হি. স.) : কন্যাশ্রী দিবস উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে তিনি লেখেন— “আমি কন্যাশ্রী কন্যা, আমি ভবিষ্যতের অনন্যা।” ​শুভেচ
কন্যাশ্রী দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন মমতার


কলকাতা, ১৪ আগস্ট (হি. স.) :

কন্যাশ্রী দিবস উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে তিনি লেখেন— “আমি কন্যাশ্রী কন্যা, আমি ভবিষ্যতের অনন্যা।”

​শুভেচ্ছা বার্তা বিনিময়ের প্রাক্কালে রাজ্য সরকারের ঐতিহাসিক এই পদক্ষেপের কথা স্মরণ করে তিনি আরও লেখেন যে, ২০১৩ সালের অক্টোবর মাসে আনুষ্ঠানিকভাবে এই ‘কন্যাশ্রী’ প্রকল্পের সূচনা করা হয়েছিল। পরবর্তীকালে ২০১৭ সালে রাষ্ট্রসংঘ (United Nations)-এর মর্যাদাপূর্ণ ‘পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড’-এ প্রথম স্থান অধিকার করে এই প্রকল্প বিশ্বমঞ্চে বাংলার মুখ উজ্জ্বল করে।

​বর্তমানে বিশ্বজুড়ে অত্যন্ত দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে বিবেচিত এই প্রকল্পটিকে সম্মান জানাতে প্রতি বছর ১৪ আগস্ট রাজ্যজুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে ‘কন্যাশ্রী দিবস’ পালন করা হয়ে থাকে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande