অসুস্থ রক্তদাতাকে নিজের গাড়িতে হাসপাতালে নিয়ে গেলেন পিংলার বিধায়িকা, প্রশংসায় স্বাগতা
পিংলা, ১৪ অগস্ট (হি.স.) : রক্তদান শিবিরে অসুস্থ হয়ে পড়া এক রক্তদাতাকে নিজের গাড়িতে হাসপাতালে নিয়ে গিয়ে মানবিকতার নজির গড়লেন পিংলার বিধায়িকা স্বাগতা মান্না। পিংলা উদয়ন সংঘ ক্লাবের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে এই ঘটনা ঘটে। শিবির চলাক
স্বাগতা মান্না


পিংলা, ১৪ অগস্ট (হি.স.) : রক্তদান শিবিরে অসুস্থ হয়ে পড়া এক রক্তদাতাকে নিজের গাড়িতে হাসপাতালে নিয়ে গিয়ে মানবিকতার নজির গড়লেন পিংলার বিধায়িকা স্বাগতা মান্না। পিংলা উদয়ন সংঘ ক্লাবের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে এই ঘটনা ঘটে।

শিবির চলাকালীন আচমকাই এক রক্তদাতা বাইক নিয়ে যাওয়ার সময় রাস্তায় অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি বুঝতে পেরে এক মুহূর্ত দেরি না করে বিধায়িকা স্বাগতা মান্না নিজেই তাঁকে নিজের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যান। সেখানে অসুস্থ রক্তদাতার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

হাসপাতালে চিকিৎসার পর আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে বলে চিকিৎসকরা জানান। এরপরও ওই রক্তদাতাকে একা না রেখে বিধায়িকা নিজেই তাঁকে নিজের গাড়িতে করে মেদিনীপুরের একটি স্ক্যান সেন্টারে নিয়ে যান। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হয়।

ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিধায়িকার এই উদ্যোগের প্রশংসা শোনা যায়। তাঁদের বক্তব্য, জনপ্রতিনিধির দায়িত্ব শুধু প্রশাসনিক কাজ বা উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানোও জনসেবার গুরুত্বপূর্ণ অংশ।

রক্তদান শিবিরের মতো সামাজিক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি অসুস্থ এক রক্তদাতার পাশে দাঁড়িয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ায় স্বাগতা মান্নার এই ভূমিকা মানবিকতার নজির হিসেবে দেখা হচ্ছে। ঘটনাটি ঘিরে পিংলা এলাকায় তাঁর প্রতি সাধারণ মানুষের আস্থা ও প্রশংসা আরও বেড়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande