বাঁকুড়ায় মোবাইল ফরেনসিক ইউনিটের উদ্বোধন
বাঁকুড়া, ১৪ আগস্ট (হি.স.): তদন্তে প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার আরও বাড়াতে বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে শুক্রবার চালু হল মোবাইল ফরেনসিক ইউনিট। বাঁকুড়া রেঞ্জের ডিআইজি অভিষেক মোদী ইউনিটটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার প
বাঁকুড়ায় মোবাইল ফরেনসিক ইউনিটের উদ্বোধন


বাঁকুড়া, ১৪ আগস্ট (হি.স.): তদন্তে প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার আরও বাড়াতে বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে শুক্রবার চালু হল মোবাইল ফরেনসিক ইউনিট। বাঁকুড়া রেঞ্জের ডিআইজি অভিষেক মোদী ইউনিটটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার পুলিশ সুপার পি. ভি. জি. সতীশ-সহ জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

নতুন এই ইউনিটের মূল উদ্দেশ্য হল, কোনও অপরাধের ঘটনা ঘটার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেখানেই প্রয়োজনীয় ফরেনসিক পরীক্ষা এবং গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ সংগ্রহ করা। ফলে তদন্তের ক্ষেত্রে সময় কমার পাশাপাশি প্রমাণ সংগ্রহের প্রক্রিয়াও আরও কার্যকর হবে বলে পুলিশ জানিয়েছে।

ঘটনাস্থল থেকে সংগৃহীত নমুনা ও অন্যান্য তথ্যপ্রমাণ পরবর্তী তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এতদিন বিভিন্ন ক্ষেত্রে ফরেনসিক সহায়তার জন্য নির্দিষ্ট পরিকাঠামোর উপর নির্ভর করতে হত। মোবাইল ইউনিট চালু হওয়ায় ঘটনাস্থলেই প্রাথমিক ফরেনসিক কাজের সুযোগ তৈরি হল।

পুলিশের আশা, নতুন ব্যবস্থার ফলে তদন্ত আরও দ্রুত ও নির্ভুল হবে। একই সঙ্গে তথ্যপ্রমাণ-ভিত্তিক তদন্তের উপর জোর দিয়ে বাঁকুড়া জেলা পুলিশের সামগ্রিক তদন্ত ব্যবস্থাকেও আরও শক্তিশালী করা সম্ভব হবে।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande