নির্মল ঘোষকে লক্ষ্য করে কাদা নিক্ষেপ, উঠলো চোর স্লোগান
উত্তর ২৪ পরগনা, ১৪ আগস্ট (হি.স.) : প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে খড়দহ থানা থেকে বের করার সময় নিরাপত্তার স্বার্থে মাথায় পরানো হয়েছিল হেলমেট। তবে তাতেও এড়ানো গেল না ক্ষোভের বহিঃপ্রকাশ। পুলিশি পাহারায় থানা থেকে বের করে প্রিজন ভ্যানে তোলার পথেই উড়ে
নির্মল ঘোষকে লক্ষ্য করে কাদা নিক্ষেপ, উঠলো চোর স্লোগান


উত্তর ২৪ পরগনা, ১৪ আগস্ট (হি.স.) : প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে খড়দহ থানা থেকে বের করার সময় নিরাপত্তার স্বার্থে মাথায় পরানো হয়েছিল হেলমেট। তবে তাতেও এড়ানো গেল না ক্ষোভের বহিঃপ্রকাশ। পুলিশি পাহারায় থানা থেকে বের করে প্রিজন ভ্যানে তোলার পথেই উড়ে এল জুতো, ডিম, গোবর ও কাদা। বিজেপি কর্মীদের প্রবল বিক্ষোভের মুখে পড়ে কাদা মাখা অবস্থাতেই অবশেষে ব্যারাকপুর আদালতে পৌঁছন নির্মল ঘোষ।

সূত্রের খবর, এ দিন কঠোর নিরাপত্তা বলয়ে নির্মল ঘোষকে যখন থানা থেকে বের করা হয়, তখন বাইরে জড়ো হওয়া একদল জনতা তাঁকে লক্ষ্য করে একের পর এক জুতো, ডিম, গোবর ও কাদা ছুড়তে থাকেন। বিশাল পুলিশবাহিনী কোনওমতে তাঁকে ঘিরে প্রিজন ভ্যানে তুলে আদালতের উদ্দেশে রওনা হয়। ব্যারাকপুর আদালতের কোর্ট লকআপে নিয়ে যাওয়ার সময়ে তাঁকে ঘিরে ওঠে ‘চোর’ স্লোগান।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande