স্বাধীনতা দিবসের প্রাক্কালে বাঁকুড়ায় অখণ্ড ভারত সংকল্প দিবস
বাঁকুড়া, ১৪ আগস্ট (হি.স.): স্বাধীনতা দিবসের প্রাক্কালে শুক্রবার বাঁকুড়ায় অখণ্ড ভারত সংকল্প দিবস পালন করল বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। এ উপলক্ষে হিন্দু স্কুল মাঠ থেকে ভারত মাতার প্রতিকৃতি নিয়ে একটি মিছিল বের হয়। বৃষ্টি উপেক্ষা করে তিন শতাধিক কর্ম
স্বাধীনতা দিবসের প্রাক্কালে বাঁকুড়ায় অখণ্ড ভারত সংকল্প দিবস


বাঁকুড়া, ১৪ আগস্ট (হি.স.): স্বাধীনতা দিবসের প্রাক্কালে শুক্রবার বাঁকুড়ায় অখণ্ড ভারত সংকল্প দিবস পালন করল বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। এ উপলক্ষে হিন্দু স্কুল মাঠ থেকে ভারত মাতার প্রতিকৃতি নিয়ে একটি মিছিল বের হয়। বৃষ্টি উপেক্ষা করে তিন শতাধিক কর্মী-সমর্থক মিছিলে অংশ নেন। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি মাচানতলা মোড়ে গিয়ে শেষ হয়।

মাচানতলা মোড়ের আকাশ মুক্ত মঞ্চে পরে একটি সভার আয়োজন করা হয়। সেখানে বক্তারা দেশভাগের প্রেক্ষাপট এবং তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন। পাশাপাশি ‘অখণ্ড ভারত’ প্রতিষ্ঠার ভাবনা ও সেই লক্ষ্যে সংকল্পের কথা তুলে ধরা হয়।

বিশ্ব হিন্দু পরিষদের নগর সম্পাদক হরসুন্দর দত্ত এবং বজরং দলের নগর সংযোজক পার্থসারথি দত্ত জানান, স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশজুড়ে অখণ্ড ভারত সংকল্প দিবস পালন করা হচ্ছে। তাঁদের বক্তব্য, দেশভাগের ইতিহাস ও অখণ্ড ভারতের ভাবনাকে সাধারণ মানুষের কাছে তুলে ধরাই এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande