মুর্শিদাবাদে মাদক-সহ ধৃত এক
মুর্শিদাবাদ, ১৪ আগস্ট (হি.স.) : মাদকপাচার রুখতে ফের বড় সাফল্য পেল মুর্শিদাবাদ জেলা পুলিশ। মুর্শিদাবাদের রানিতলা থানা এলাকা থেকে উদ্ধার হলো প্রায় ২৭৭ গ্রাম মাদক (হেরোইন)। জানা গেছে, এর আনুমানিক বাজারমূল্য ২৫ লক্ষ টাকা। বৃহস্পতিবার রাতে চালানো এই ব
মুর্শিদাবাদে মাদক-সহ ধৃত এক


মুর্শিদাবাদ, ১৪ আগস্ট (হি.স.) : মাদকপাচার রুখতে ফের বড় সাফল্য পেল মুর্শিদাবাদ জেলা পুলিশ। মুর্শিদাবাদের রানিতলা থানা এলাকা থেকে উদ্ধার হলো প্রায় ২৭৭ গ্রাম মাদক (হেরোইন)। জানা গেছে, এর আনুমানিক বাজারমূল্য ২৫ লক্ষ টাকা। বৃহস্পতিবার রাতে চালানো এই বিশেষ অভিযানে একজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে রানিতলা থানার পুলিশের একটি বিশেষ দল বালিগ্রাম এলাকায় অভিযান চালায়। সেখানে সন্দেহভাজন এক যুবককে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে মেলে বিপুল পরিমাণ হেরোইন।

ধৃত যুবকের নাম ইব্রাহিম আজম। সে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিল বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে। এই চক্রে আর কারা জড়িত রয়েছে এবং এই হেরোইন কোথা থেকে আনা হয়েছিল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ধৃত ইব্রাহিমকে শুক্রবার বহরমপুরে আদালতে তোলা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande