
আরামবাগ , ১৪ আগস্ট (হি.স.): পুরশুড়ায় ডাঃ শ্যামাপ্রসাদ মুখার্জী স্মৃতি জাগরণ মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে তিনি আপ্লুত বলে জানান।
মহান দেশপ্রেমিক ও জনসংঘের প্রতিষ্ঠাতা ডাঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর আদর্শ ও দেশপ্রেমের ভাবনাকে স্মরণ করে আয়োজিত এই মেলাকে ঘিরে উৎসাহ দেখা যায় এলাকাবাসীর মধ্যে। তাঁর আদর্শকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এই উদ্যোগের জন্য আয়োজকদের প্রশংসা করেন বিধায়ক বিমান ঘোষ।
মেলার পরিচালনায় রয়েছে বালিপুর যাযাবর গোষ্ঠী। অনুষ্ঠানের মাধ্যমে ডাঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর স্মৃতি ও আদর্শকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। সকল আয়োজক, অংশগ্রহণকারী ও এলাকাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA