১২ দফা দাবিতে বাঁকুড়ায় কৃষি ও গ্রামীণ মজুর সমিতির ডেপুটেশন
বাঁকুড়া, ১৪ আগস্ট (হি.স.): ১২ দফা দাবিতে শুক্রবার বাঁকুড়া জেলাশাসকের দফতরের ডেপুটেশন দিল সারাভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতি। একই সঙ্গে মাচানতলার আকাশ মুক্ত মঞ্চে অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে সংগঠনের সম্পাদক রামনিবাস বাস্কে, রবিদাস ম
১২ দফা দাবিতে বাঁকুড়ায় কৃষি ও গ্রামীণ মজুর সমিতির ডেপুটেশন


বাঁকুড়া, ১৪ আগস্ট (হি.স.): ১২ দফা দাবিতে শুক্রবার বাঁকুড়া জেলাশাসকের দফতরের ডেপুটেশন দিল সারাভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতি। একই সঙ্গে মাচানতলার আকাশ মুক্ত মঞ্চে অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে সংগঠনের সম্পাদক রামনিবাস বাস্কে, রবিদাস মুর্মু, জয়ন্ত মান্ডি, আইনজীবী অভিষেক বিশ্বাস, চিকিৎসক সোমরাজ মুখার্জী এবং কবি আলোক মণ্ডল বক্তব্য রাখেন। সভায় সিপিআই-এর পক্ষে সঞ্জু বরাট এবং সিপিআই(এমএল)-এর জেলা সম্পাদক বাবলু বন্দ্যোপাধ্যায় ও তিতাস গুপ্ত উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। তাঁদের দাবি, স্বাধীনতার মাসে ক্ষুদিরাম বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং জনজাতি সমাজকে নিয়ে বর্তমান সরকারের অবস্থান প্রশ্নের মুখে। তাঁদের আরও অভিযোগ, আদিবাসীদের সাংবিধানিক অধিকার খর্ব করার চেষ্টা চলছে এবং রাজ্যে ১০০ দিনের কাজ এখনও স্বাভাবিকভাবে চালু হয়নি।

বক্তাদের দাবি, বহু মহিলার ‘লক্ষ্মীর ভাণ্ডার’ বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিবাদী কণ্ঠস্বর দমন করতেও বিভিন্ন আইন প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।

সরকারের কথিত ‘দমন-পীড়নমূলক কার্যকলাপের’ বিরুদ্ধে সমস্ত অংশের মানুষকে ঐক্যবদ্ধ আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানানো হয়। সভায় সঙ্গীত পরিবেশন করেন দেবল দত্ত ও শঙ্কর ঘোষ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের জেলা সভাপতি ফারহান হোসেন খান।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande