দেড় ঘণ্টার ব্যবধানে চম্বায় জোড়া ভূমিকম্পের ঝাঁকুনি মাত্রা ৩.০, ক্ষয়ক্ষতির খবর নেই
শিমলা, ১৪ আগস্ট (হি.স.): শুক্রবার সকালে প্রায় দেড় ঘণ্টার ব্যবধানে দু’বার কেঁপে উঠল হিমাচল প্রদেশের চম্বা জেলা। দু’টি কম্পনের মাত্রাই ছিল ৩.০। কম্পন মৃদু হওয়ায় এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে পরপর দু’বার মাটি
দেড় ঘণ্টার ব্যবধানে চম্বায় জোড়া ভূমিকম্পের ঝাঁকুনি  মাত্রা ৩.০, ক্ষয়ক্ষতির খবর নেই


শিমলা, ১৪ আগস্ট (হি.স.): শুক্রবার সকালে প্রায় দেড় ঘণ্টার ব্যবধানে দু’বার কেঁপে উঠল হিমাচল প্রদেশের চম্বা জেলা। দু’টি কম্পনের মাত্রাই ছিল ৩.০। কম্পন মৃদু হওয়ায় এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে পরপর দু’বার মাটি কেঁপে ওঠায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে।

জাতীয় ভূকম্পন বিজ্ঞান কেন্দ্রের তথ্য অনুযায়ী, প্রথম কম্পনটি অনুভূত হয় সকাল ৬টা ৩৬ মিনিটে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫ কিলোমিটার গভীরে। কম্পন টের পেয়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কয়েকজন বাসিন্দা ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন।

এর প্রায় ৮৩ মিনিট পর, সকাল ৭টা ৫৯ মিনিটে ফের কম্পন অনুভূত হয়। দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রাও ছিল ৩.০। এ বার কম্পনের উৎস ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

পরপর দু’টি কম্পনের জেরে এলাকায় স্বাভাবিকভাবেই আলোচনা শুরু হয়। তবে প্রশাসনের কাছে এখনও কোনও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা অপ্রীতিকর ঘটনার খবর আসেনি। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

ভূমিকম্পের দিক থেকে হিমাচল প্রদেশ একটি সংবেদনশীল অঞ্চল। চম্বাও ভূকম্পনপ্রবণ এলাকার মধ্যে পড়ে। বিশেষজ্ঞদের মতে, কম মাত্রার এই ধরনের কম্পনে সাধারণত বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা কম। তবে পরপর কম্পন হলে সতর্ক থাকা এবং প্রশাসনের নির্দেশ মেনে চলাই নিরাপদ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande