‘হর ঘর তিরঙ্গা’ উপলক্ষে হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেনে একাধিক কর্মসূচি
উত্তর ২৪ পরগনা, ১৪ আগস্ট (হি.স.) : ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে সামিল হয়েছে দক্ষিণেশ্বরের হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন। জাতীয় পতাকার প্রতি সম্মান এবং দেশাত্মবোধের চেতনা পড়ুয়াদের মধ্যে ছড়িয়ে দিতে ৮ থেকে শুরু হয়ে ১৭ আগস্ট পর্যন্ত কলেজে বিভিন্
‘হর ঘর তিরঙ্গা’ উপলক্ষে হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেনে নানা কর্মসূচি


‘হর ঘর তিরঙ্গা’ উপলক্ষে হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেনে নানা কর্মসূচি


‘হর ঘর তিরঙ্গা’ উপলক্ষে হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেনে নানা কর্মসূচি


উত্তর ২৪ পরগনা, ১৪ আগস্ট (হি.স.) : ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে সামিল হয়েছে দক্ষিণেশ্বরের হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন। জাতীয় পতাকার প্রতি সম্মান এবং দেশাত্মবোধের চেতনা পড়ুয়াদের মধ্যে ছড়িয়ে দিতে ৮ থেকে শুরু হয়ে ১৭ আগস্ট পর্যন্ত কলেজে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে শুক্রবার কলেজে একাধিক অনুষ্ঠান হয়।

এদিন কলেজে ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য, দেশজ খাবার ও হস্তশিল্পকে তুলে ধরে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। পাশাপাশি স্বাধীনতা দিবস উপলক্ষে পোস্টার প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। এর আগে কলেজের পড়ুয়াদের নিয়ে পোস্টার র‍্যালি, পতাকা বিতরণ, সচেতনতা কর্মসূচি এবং বিভিন্ন প্রতিযোগিতা হয়েছে।

কলেজের অধ্যক্ষ ডঃ সোমা ঘোষ বলেন, জাতীয় পতাকা ও দেশের প্রতি সম্মান দেখানো নাগরিকদের মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে। এতদিন জাতীয় পতাকা ঘিরে বিভিন্ন কর্মসূচি মূলত ১৫ আগস্ট ও ২৬ জানুয়ারির মতো নির্দিষ্ট দিনেই সীমাবদ্ধ থাকত। ‘হর ঘর তিরঙ্গা’র মাধ্যমে সেই দেশাত্মবোধের বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

তিনি জানান, কলেজে জাতীয়তাবাদ, জাতীয় পতাকার গুরুত্ব এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে আলোচনা সভা, প্রদর্শনী ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকেও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। এর পাশাপাশি পড়ুয়াদের মধ্যে দেশাত্মবোধের চেতনা গড়ে তোলার উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

কলেজের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও এই কর্মসূচির বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। কলেজের সঙ্গে যুক্ত নিবেদিতা কলোনিতেও পতাকা ও স্বাধীনতা দিবস নিয়ে সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেখানকার বাসিন্দাদের সঙ্গে পড়ুয়াদের যোগাযোগ তৈরি করে বিভিন্ন কর্মসূচিতে তাঁদেরও যুক্ত করা হয়েছে।

জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডঃ সুজাতা মুখোপাধ্যায় বলেন, ‘হর ঘর তিরঙ্গা’ শুধু বাড়ি বা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি নয়। এর মাধ্যমে তরুণ প্রজন্মকে জাতীয় পতাকার ইতিহাস, নকশা এবং তেরঙ্গার তিন রঙের তাৎপর্য সম্পর্কে জানানো হচ্ছে। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পড়ুয়াদের দেশের ইতিহাস ও জাতীয় পতাকা সম্পর্কে আরও জানার সুযোগ তৈরি করা হচ্ছে।

আগামী ১৫ আগস্ট কলেজের পক্ষ থেকে আরও নানা কর্মসূচি রয়েছে। মর্নিং র‍্যালি, ফ্লোরাল ট্রিবিউট, গার্ড অব অনার, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত, সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশাত্মবোধক চলচ্চিত্র প্রদর্শন এবং জাতীয় শপথের আয়োজন করা হয়েছে। কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মীদের একটি দল স্বাধীনতা দিবসে রেড রোডের কর্মসূচিতেও অংশ নেবে।

উল্লেখ্য, জাতীয় পতাকার মর্যাদা, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এবং দেশাত্মবোধ সম্পর্কে পড়ুয়া ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande