স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতায় নামী প্রকাশকের রাতভর বইমেলার আয়োজন
কলকাতা, ১৪ আগস্ট (হি. স. ) : ভারতের ৮০-তম স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতার এক নামী প্রকাশক রাতভর বইবাজারের অভিনব আয়োজন করছে। ঘোষণায় জানিয়েছে, তারা যে নিয়মে বইবাজার করে এসেছে, এবছর সেই নিয়মের বাইরে গিয়ে এক অন্যরকমের বইবাজার। সংস্থার তরফে সামাজিক মাধ্
স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতায় নামী প্রকাশকের রাতভর বইমেলার আয়োজন


কলকাতা, ১৪ আগস্ট (হি. স. ) : ভারতের ৮০-তম স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতার এক নামী প্রকাশক রাতভর বইবাজারের অভিনব আয়োজন করছে। ঘোষণায় জানিয়েছে, তারা যে নিয়মে বইবাজার করে এসেছে, এবছর সেই নিয়মের বাইরে গিয়ে এক অন্যরকমের বইবাজার।

সংস্থার তরফে সামাজিক মাধ্যমে ঘোষণা করা হয়েছে, এবারের মেলায় কোনও নির্দিষ্ট বই নয়, সমস্ত বইয়ের ওপর থাকছে ৩৫% ছাড়। প্রবীণ নাগরিকদের জন্য থাকবে অতিরিক্ত ৫% ছাড়। তাই এই বছরের মেলা-বইয়ের বইবাজার হবে বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটে, সংস্থার প্রধান বিপণিতে। ১৪ আগস্ট রাত ১২টা থেকে ১৫ আগস্ট ভোর ৬টা পর্যন্ত চলবে এই বিশেষ বইবাজার।

আমরা অনেকেই রাত জেগে বই পড়ি। এবার না হয় রাত জেগে বই দেখি, বই কিনি। রাতের বইবাজারে আপনাদের সাদর আমন্ত্রণ। পোস্টের ছবিতে এই বইবাজারের নিয়মাবলির সঙ্গে জানানো হয়েছে, কমেন্টবক্সের লিঙ্কে ক্লিক করলে তাঁদের সম্পূর্ণ ক্যাটালগ দেখা যাবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande