নিজের বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতির
হুগলি, ১৪ আগস্ট (হি.স.) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে নিজের বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সুশান্ত বেরা। শুক্রবার পুড়শুড়া থানার জেলেপাড়ায় (ভাঙ্গা মোরা) নিজের বাড়
নিজের বাড়িতে পতাকা লাগাচ্ছেন সুশান্ত বেরা


হুগলি, ১৪ আগস্ট (হি.স.) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে নিজের বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সুশান্ত বেরা। শুক্রবার পুড়শুড়া থানার জেলেপাড়ায় (ভাঙ্গা মোরা) নিজের বাড়িতে তিরঙ্গা উত্তোলন করে তিনি আরামবাগের প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানান।

স্বাধীনতার ৮০তম বর্ষ উদযাপন উপলক্ষে দেশজুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির আবহে এই উদ্যোগ নেওয়া হয়। জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা, দেশের প্রতি ভালোবাসা এবং স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের স্মরণে সাধারণ মানুষকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আবেদন জানান সুশান্ত বেরা।

তিনি বলেন, প্রত্যেক বাড়িতে তিরঙ্গা উত্তোলনের মধ্য দিয়ে দেশপ্রেম ও জাতীয় ঐক্যের বার্তা আরও শক্তিশালী হবে। আরামবাগের প্রতিটি পরিবারকে স্বাধীনতা দিবসের এই গৌরবময় উদযাপনে সামিল হওয়ার আহ্বান জানান তিনি।

পুড়শুড়ার জেলেপাড়ায় সুশান্ত বেরার বাসভবনে তিরঙ্গা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের আবেগ ও দেশাত্মবোধের এক বিশেষ পরিবেশ তৈরি হয়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande