লরির ধাক্কায় গুরুতর আহত সাইকেল আরোহী, কীর্তিচন্দ্রপুরে পথ অবরোধ
আরামবাগ , ১৪ আগস্ট (হি.স.): আরামবাগের কীর্তিচন্দ্রপুরে লরির ধাক্কায় গুরুতর আহত হলেন এক সাইকেল আরোহী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের পথ অবরোধ

ঘটনার প্রতিবাদে শুক্রবার আরামবাগ-বর্ধমান রাজ্য সড়কের কীর্তিচন্দ্রপুর এলাকায় পথ অবরোধ করেন স্থানীয় গ্রামবাসীরা। এর ফলে রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। দুর্ঘটনার সঠিক কারণ এবং লরিটির গতিবিধি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA

 rajesh pande