
আরামবাগ ,১৪ আগস্ট (হি.স.): শুক্রবার গোঘাটে দেশাত্মবোধের আবহে অনুষ্ঠিত হল ত্রিরঙ্গা যাত্রা। গোঘাটের ভেলাদিঘী এলাকা থেকে বদনগঞ্জ পর্যন্ত বাইক র্যালির মাধ্যমে এই কর্মসূচি পালন করা হয়। গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগারের নেতৃত্বে আয়োজিত এই র্যালিতে কয়েক হাজার কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন।
হাতে ভারতের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা নিয়ে বাইকে করে র্যালিতে সামিল হন কর্মী-সমর্থকেরা। গোটা পথজুড়ে জাতীয় পতাকা নিয়ে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে এগিয়ে চলে এই ত্রিরঙ্গা যাত্রা।
বিধায়ক প্রশান্ত দিগারের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে দেশপ্রেম ও জাতীয় ঐক্যের বার্তা তুলে ধরা হয়। ভেলাদিঘী থেকে বদনগঞ্জ পর্যন্ত র্যালিকে ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA