
আরামবাগ , ১৪ আগস্ট (হি.স.): খানাকুলবাসীর বিভিন্ন সমস্যা দ্রুত জানতে ও সমাধানের উদ্যোগ নিতে অভিনব পদক্ষেপ করলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার কথা সরাসরি তাঁর কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে চালু করা হল ‘সমাধান’ অ্যাপ।
আজ সমাজমাধ্যমে এই অ্যাপের সূচনা করেন বিধায়ক সুশান্ত ঘোষ। এই অ্যাপের মাধ্যমে খানাকুলের বাসিন্দারা নিজেদের এলাকার রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ, নিকাশি ব্যবস্থা-সহ বিভিন্ন নাগরিক সমস্যা দ্রুত বিধায়কের কাছে জানাতে পারবেন।
বিধায়কের উদ্যোগে তৈরি এই ডিজিটাল পরিষেবার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে জন প্রতিনিধির যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে বলে মনে করা হচ্ছে। মানুষের সমস্যার কথা সরাসরি তাঁর কাছে পৌঁছে দিয়ে দ্রুত সমাধানের পথ তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
খানাকুলের মানুষের কাছে প্রশাসনিক ও জনপরিষেবা আরও সহজলভ্য করে তুলতে বিধায়কের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন এলাকার বাসিন্দারা।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA