আরজি কর কাণ্ডে গ্রেফতার পানিহাটির প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়
কলকাতা, ১৪ আগস্ট (হি.স.): আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় আরও একজন গ্রেফতার হলো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর মামলায় নতুন করে এফআইআর রুজু করা হলে, পুলিশ বৃহস্পতিবার ওড়িশা থেকে পানিহাটির প্রাক্ত
আরজি কর কাণ্ডে গ্রেফতার পানিহাটির প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়


কলকাতা, ১৪ আগস্ট (হি.স.): আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় আরও একজন গ্রেফতার হলো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর মামলায় নতুন করে এফআইআর রুজু করা হলে, পুলিশ বৃহস্পতিবার ওড়িশা থেকে পানিহাটির প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক নির্মল ঘোষকে গ্রেফতার করে। একই মামলায় এবার চিকিৎসকের প্রতিবেশী তথা প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কেও গ্রেফতার করা হলো।

পুলিশ সূত্রে জানা গেছে, কলকাতার চিনার পার্ক এলাকার একটি আবাসন থেকে সঞ্জীব মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, নির্যাতিতার পরিবারের ইচ্ছা ও আপত্তি উপেক্ষা করে তাড়াহুড়ো করে ময়নাতদন্তের পর দেহ সত্কার করার কাজে তিনি সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। এই মামলায় পুলিশ বর্তমানে পলাতক অপর অভিযুক্ত তথা পানিহাটি পুরসভার চেয়ারম্যান সোমনাথ দে-র সন্ধান চালাচ্ছে।

যদিও সম্প্রতি সঞ্জীব মুখোপাধ্যায় নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন। তাঁর দাবি ছিল, ঘটনার দিন তিনি মৃত চিকিৎসকের পরিবারের সঙ্গেই উপস্থিত ছিলেন এবং প্রতিবেশী হিসেবে সাহায্য করতেই সেখানে গিয়েছিলেন। কেবল প্রতিবেশীর বিপদে পাশে দাঁড়ানোর কারণেই তাঁকে এই মামলায় ফাঁসানো হচ্ছে বলে তিনি দাবি করেন।

উল্লেখ্য, গত সোমবার মৃত চিকিৎসকের বাবা নির্মল ঘোষ সহ তিনজনের বিরুদ্ধে এফআইআর রুজু করার দাবি জানিয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন। তার দুদিনের মধ্যেই এই মামলায় দুজনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনার পেছনে অন্য কার কার ভূমিকা ছিল, তা খতিয়ে দেখতে পুলিশ বর্তমানে তদন্ত অব্যাহত রেখেছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande