অতিবৃষ্টিতে গোঘাটে ভাংলো মাটির বাড়ি
আরামবাগ , ১৪ আগস্ট (হি.স.): গোঘাট বিধানসভার কুমারগঞ্জ অঞ্চলের কোতাই গ্রামে প্রবল বৃষ্টির জেরে ভেঙে পড়ল একটি বাড়ির বড় অংশ। শুক্রবার ভোররাতে আচমকা বাড়ির একটি অংশ ভেঙে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার জেরে চরম সমস্যার মধ্যে পড়েছে সংশ্লিষ্
বৃষ্টিতে গোঘাটে ভাঙলো মাটির বাড়ি


আরামবাগ , ১৪ আগস্ট (হি.স.): গোঘাট বিধানসভার কুমারগঞ্জ অঞ্চলের কোতাই গ্রামে প্রবল বৃষ্টির জেরে ভেঙে পড়ল একটি বাড়ির বড় অংশ। শুক্রবার ভোররাতে আচমকা বাড়ির একটি অংশ ভেঙে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার জেরে চরম সমস্যার মধ্যে পড়েছে সংশ্লিষ্ট পরিবারটি।

জানা গিয়েছে, টানা বৃষ্টির কারণে বাড়িটির কাঠামো দুর্বল হয়ে পড়েছিল। ভোররাতে আচমকাই বাড়ির একটি বড় অংশ ধসে পড়ে। সেই সময় পরিবারের সদস্যরা বাড়ির ভিতরেই ছিলেন। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।

বাড়ির অংশ ভেঙে পড়ায় ভিতরে থাকা আসবাবপত্র, গৃহস্থালির সামগ্রী-সহ বিভিন্ন জিনিসপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও বেশ কিছু সামগ্রী আটকে রয়েছে। ধ্বংসস্তূপ সরানো সম্ভব না হওয়ায় সেগুলি বের করা যাচ্ছে না।

বাড়ির বড় অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিবারটির সামনে এখন আশ্রয় ও নিরাপত্তার সমস্যা দেখা দিয়েছে। স্থানীয়দের তরফে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আবেদন জানানো হয়েছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পরিস্থিতি পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে প্রয়োজনীয় সাহায্যের দাবি উঠেছে।

প্রবল বৃষ্টিতে বাড়ির এই অংশ ভেঙে পড়ার ঘটনায় ফের একবার বর্ষাকালে দুর্বল বাড়িগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande