ভদ্রকালী-শিবতলায় শ্যামাপ্রসাদ মুখার্জির আবক্ষ মূর্তি উদ্বোধন
হুগলি , ১৪ আগস্ট (হি.স.): উত্তরপাড়া বিধানসভার ভদ্রকালী-শিবতলা এলাকায় ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখার্জির আবক্ষ মূর্তি উদ্বোধন করা হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। তাঁর উপস্থিতিতেই শ্যামাপ্রসাদ মুখার্জির আবক্ষ ম
শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি উদ্বোধন করছেন দীপাঞ্জন চক্রবর্তী


হুগলি , ১৪ আগস্ট (হি.স.): উত্তরপাড়া বিধানসভার ভদ্রকালী-শিবতলা এলাকায় ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখার্জির আবক্ষ মূর্তি উদ্বোধন করা হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। তাঁর উপস্থিতিতেই শ্যামাপ্রসাদ মুখার্জির আবক্ষ মূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ দেখা যায়। মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে শ্যামাপ্রসাদ মুখার্জির দেশপ্রেম, জাতীয়তাবাদী চিন্তাভাবনা এবং দেশের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করা হয়। বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ ও দেশসেবার ভাবনা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

ভদ্রকালী-শিবতলা এলাকায় তাঁর আবক্ষ মূর্তি স্থাপনের উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়।

শ্যামাপ্রসাদ মুখার্জি জিন্দাবাদ—এই স্লোগানে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande