উত্তর দিনাজপুরের বিভিন্ন বাজারে অভিযান প্রশাসনের
উত্তর দিনাজপুর, ২ আগস্ট (হি.স.): আনাজপাতি-সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দাম নিয়ন্ত্রণে রাখতে উত্তর দিনাজপুর জেলাজুড়ে অভিযান চালালো পুলিশ ও প্রশাসন। বাজার দর নিয়ন্ত্রণে রাখতে সশরীরে মাঠে নামলেন জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা। র
উত্তর দিনাজপুরের বিভিন্ন বাজারে অভিযান প্রশাসনের


উত্তর দিনাজপুর, ২ আগস্ট (হি.স.): আনাজপাতি-সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দাম নিয়ন্ত্রণে রাখতে উত্তর দিনাজপুর জেলাজুড়ে অভিযান চালালো পুলিশ ও প্রশাসন। বাজার দর নিয়ন্ত্রণে রাখতে সশরীরে মাঠে নামলেন জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা।

রবিবার সকালে রায়গঞ্জের প্রসিদ্ধ মোহনবাটী বাজার, ভাটোল বাজার এবং হেমতাবাদ ব্লকের একাধিক বাজারে একযোগে অভিযান চালানো হয়। এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন পুলিশ, প্রশাসন এবং কৃষি বিপণন দফতরের আধিকারিকরা। তাঁরা সরাসরি খুচরো ও পাইকারি বিক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং সবজি থেকে শুরু করে মাছ, মাংস ও মুদি সামগ্রীর বর্তমান দর খতিয়ে দেখেন।

অভিযান চলাকালীন ব্যবসায়ীদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, কৃত্রিম অভাব তৈরি করে কিংবা অন্যায্যভাবে পণ্যের দাম বাড়ানো হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইকারি ও খুচরো বিক্রয়ের মধ্যে মূল্যের ফারাক কতটা, সে বিষয়েও খোঁজখবর নেন আধিকারিকেরা। প্রশাসনের এই আচমকা অভিযানে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি দেখা গেছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande