সাময়িক অটো চলাচল বন্ধ বাঘাযতীন-রানিকুঠি রুটে
কলকাতা, ২ আগস্ট (হি.স.): রবিবার বেশ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল দক্ষিণ কলকাতার অন্যতম ব্যস্ত বাঘাযতীন-রানিকুঠি রুটের অটো পরিষেবা। অটো বন্ধ থাকায় চরম বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা। ঘটনার জেরে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে বাঘাযতীন ও রানিকুঠি অটোস্ট্যান্ড
সাময়িক অটো চলাচল বন্ধ বাঘাযতীন-রানিকুঠি রুটে


কলকাতা, ২ আগস্ট (হি.স.): রবিবার বেশ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল দক্ষিণ কলকাতার অন্যতম ব্যস্ত বাঘাযতীন-রানিকুঠি রুটের অটো পরিষেবা। অটো বন্ধ থাকায় চরম বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা। ঘটনার জেরে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে বাঘাযতীন ও রানিকুঠি অটোস্ট্যান্ড সংলগ্ন এলাকা।

রবিবার অটো চালকদের সূত্রে জানা গেছে, এদিন সকালে একাধিক বাইকে চড়ে একদল যুবক বাঘাযতীন অটোস্ট্যান্ডে আসে। অভিযোগ, চালকদের তারা জানায়, তাঁদের নির্দেশ না মানলে এই রুটে কোনও অটো চলতে দেওয়া হবে না। এমনকি কিছু চালককে মারধর ও হুমকির অভিযোগও উঠেছে। চালকদের অভিযোগ, ওই যুবকেরা দাবি জানায়, নির্দিষ্ট কয়েকটি অটোকে টানা এক মাস এই রুটে চালাতে দিতে হবে। তাদের নির্দেশ মেনে না চললে অন্যান্য অটো চলাচল বন্ধ করে দেওয়া হবে। এর পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে| বেশ কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়ে অটো চলাচল| এর জেরে সপ্তাহের ছুটির দিনেও অনেককে গন্তব্যে পৌঁছতে চরম দুর্ভোগ পোহাতে হয়।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande