পরীক্ষার জন্য রবিবার বাড়তি পরিষেবা মেট্রো রেলের
কলকাতা, ২ আগস্ট (হি স): কম্বাইন্ড মেডিক্যাল সার্ভিসেস (সিএমএস) পরীক্ষার জন্য রবিবার বাড়তি পরিষেবা দিলো মেট্রো রেল কর্তৃপক্ষ। গ্রিন এবং ব্লু লাইনের সূচিতে হয়েছে এই বদল। রবিবার সাধারণত সকাল ৯টায় প্রথম মেট্রো পাওয়া যায় গ্রিন (হাওড়া ময়দান-সল্টলেক সে
পরীক্ষার জন্য রবিবার বাড়তি পরিষেবা মেট্রো রেলের


কলকাতা, ২ আগস্ট (হি স): কম্বাইন্ড মেডিক্যাল সার্ভিসেস (সিএমএস) পরীক্ষার জন্য রবিবার বাড়তি পরিষেবা দিলো মেট্রো রেল কর্তৃপক্ষ। গ্রিন এবং ব্লু লাইনের সূচিতে হয়েছে এই বদল।

রবিবার সাধারণত সকাল ৯টায় প্রথম মেট্রো পাওয়া যায় গ্রিন (হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ) এবং ব্লু (শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর) লাইনে। তবে ২ অগস্ট, রবিবার প্রথম পরিষেবার সূচিতে বদল করা হয়। সিএমএস পরীক্ষার জন্য এই রবিবার সকাল ৭টায় ওই দুই লাইনের প্রান্তিক স্টেশনগুলি থেকে প্রথম মেট্রো পাওয়া গেল।

এদিন দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম যাওয়ার প্রথম মেট্রো ছাড়ে সকাল ৭টায়। শহিদ ক্ষুদিরাম থেকেও দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ওই একই সময়ে ছাড়ে। মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রো মেলে সকাল ৭টায়। আর দমদম থেকে শহিদ ক্ষুদিরাম যাওয়ার প্রথম মেট্রো পাওয়া যায় সকাল ৭টা ০৫ মিনিটে। গ্রিন লাইনে দুই প্রান্তিক স্টেশন হাওড়া ময়দান এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে প্রথম মেট্রো সকাল ৯টার পরিবর্তে ছাড়ে সকাল ৭টায়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande