তসলিমার মঞ্চে জয় গোস্বামীকে আহ্বাণ, প্রতিবাদীদের সমর্থন দিলীপ ঘোষের
কলকাতা, ২ আগস্ট (হি স): তসলিমা নাসরিনের কলকাতায় প্রত্যাবর্তন এবং একটি অনুষ্ঠানে কবি জয় গোস্বামীকে মঞ্চে উঠতে বাধা দেওয়া নিয়ে কিছু মহল প্রশ্ন তুলেছে। বাধা দেওয়া প্রসঙ্গে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ রবিবার প্রতিবাদীদেরই সমর্থন করেন। দি
তসলিমার মঞ্চে জয় গোস্বামীকে আহ্বাণ, প্রতিবাদীদের সমর্থন দিলীপ ঘোষের


কলকাতা, ২ আগস্ট (হি স): তসলিমা নাসরিনের কলকাতায় প্রত্যাবর্তন এবং একটি অনুষ্ঠানে কবি জয় গোস্বামীকে মঞ্চে উঠতে বাধা দেওয়া নিয়ে কিছু মহল প্রশ্ন তুলেছে। বাধা দেওয়া প্রসঙ্গে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী

দিলীপ ঘোষ রবিবার প্রতিবাদীদেরই সমর্থন করেন।

দিলীপবাবু বলেন, ’একজন লেখিকার লেখার সঙ্গে মতভেদ থাকতে পারে, কিন্তু তাঁকে দেশছাড়া বা রাজ্যছাড়া করা ঠিক নয়।’ তাঁর বক্তব্য, বর্তমান সরকার তসলিমা নাসরিনকে ফিরিয়ে এনে সম্মান দিয়েছে। তবে যাঁরা একসময় তাঁকে তাড়িয়ে দিয়েছিলেন, তাঁদের কেন একই মঞ্চে সম্মান দেওয়া হবে, সেই প্রশ্ন থেকেই সাধারণ মানুষের প্রতিবাদ করেছে। তিনি আরও বলেন, যারা নিজেদের সেকুলার ও বাঙালির প্রতিনিধি বলে দাবি করতেন, তাঁরা তাসলিমার পাশে দাঁড়াননি।

শনিবার ছিল দিলীপবাবুর জন্মদিন। সেই উপলক্ষে রবিবার ইকো পার্কে প্রাতভ্রমণকারীদের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কেটে জন্মদিন উদযাপন করলেন মন্ত্রী। কেকের অল্প অংশ মুখে দিয়েই হাসিমুখে তাঁর প্রতিক্রিয়া, “খুব মিষ্টি…”।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande