তসলিমার অনুষ্ঠানে জয়-কান্ডে বিক্ষোভকারীদের পাশেই তথাগত রায়
কলকাতা, ২ আগস্ট (হি স): শনিবার সন্ধ্যার পর সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারজয়ী লেখক জয় গোস্বামী তসলিমা নাসরিনের আহ্বাণে মঞ্চের দিকে এগোতেই দর্শকদের একাংশ হইচই শুরু করেন। মঞ্চের দিকে এগিয়েও, এর জেরে মঞ্চে না উঠেই দর্শকাসনে ফিরে যান কবি। এই ঘটনার প্রশ্ন
তসলিমার অনুষ্ঠানে জয়-কান্ডে বিক্ষোভকারীদের পাশেই তথাগত রায়


কলকাতা, ২ আগস্ট (হি স): শনিবার সন্ধ্যার পর সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারজয়ী লেখক জয় গোস্বামী তসলিমা নাসরিনের আহ্বাণে মঞ্চের দিকে এগোতেই দর্শকদের একাংশ হইচই শুরু করেন। মঞ্চের দিকে এগিয়েও, এর জেরে মঞ্চে না উঠেই দর্শকাসনে ফিরে যান কবি। এই ঘটনার প্রশ্ন তুলেছেন অনেকে। তবে প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় বিক্ষোভকারীদের পাশেই দাঁড়ালেন।

ঘটনার জেরে মঞ্চে বলতে গিয়ে থমকে যান তসলিমা নাসরিন। দর্শকদের শান্ত হওয়ার আবেদন জানান লেখিকা। পরে পরিস্থিতি শান্ত হলে পুনরায় বক্তব্য শুরু করেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা। এর পর শনিবার রাতে এক্সবার্তায় প্রতিবাদীদের পাশেই দাঁড়িয়েছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

তথাগত রায় লিখেছেন, “একটুখানি তাল কেটেছিল যখন উনি কবি জয় গোস্বামীকে স্টেজে আসতে বললেন। বেশ কিছু মানুষ এতে বাধা দিলেন, চ্যাঁচামেচি শুরু করলেন। তাদের পুরো দোষও দেওয়া যায় না, কারণ এই জয় গোস্বামীই CAA আইনের বিরুদ্ধে মমতার সঙ্গে দাঁড়কাকের মত “ক্যা ক্যা ছি ছি” করেছিলেন।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande