মন্দিরবাজারে বাস দুর্ঘটনা মৃত ১, আহত একাধিক
দক্ষিণ ২৪ পরগনা, ২ আগস্ট (হি স): রবিবার সকালে মন্দিরবাজারে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ১, আহত একাধিক। মৃত্যু হয় বাস কন্ডাকটরের। মন্দিরবাজারের গাববেড়িয়া মোড়ের দুর্ঘটনায় শিউরে উঠছেন অনেকেই। দুর্ঘটনার জেরে রামগঙ্গা রোডে কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে য
মন্দিরবাজারে বাস দুর্ঘটনা মৃত ১, আহত একাধিক


দক্ষিণ ২৪ পরগনা, ২ আগস্ট (হি স): রবিবার সকালে মন্দিরবাজারে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ১, আহত একাধিক। মৃত্যু হয় বাস কন্ডাকটরের। মন্দিরবাজারের গাববেড়িয়া মোড়ের দুর্ঘটনায় শিউরে উঠছেন অনেকেই।

দুর্ঘটনার জেরে রামগঙ্গা রোডে কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে সরিয়ে নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকালে ৮৯ রুটের বাস ঢোলাহাট থেকে লক্ষ্মীকান্তপুরের দিকে আসার পথে দুর্ঘটনায় পড়ে। বেহাল রাস্তার জেরে একটি দুধের পিকআপ ভ্যানকে সাইড দিতে গিয়ে যাত্রী বোঝাই বাসটি উল্টে যায়।

ঘটনায় বেশ কয়েকজন গুরুতর জখম হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় বাস কন্ডাকটর খোকন সর্দারের (৫৭)। বাস সংগঠন ও স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার পর বেহাল রাস্তার দ্রুত মেরামত ও অবৈধ যান চলাচল বন্ধের দাবি তুলেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande