রবিবার দুই বঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা
কলকাতা, ২ আগস্ট (হি.স.): রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মূলত হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে জানিয়েছে। সোমবারও দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই ঝড়বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া
বৃষ্টি


কলকাতা, ২ আগস্ট (হি.স.): রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মূলত হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে জানিয়েছে। সোমবারও দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই ঝড়বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। সেদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে সমুদ্রে মৎস্যজীবীদের জন্য আপাতত নতুন করে কোনও সতর্কতা নেই।

রবিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের দু-এক জায়গায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার - এই তিন জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আগামী সপ্তাহের প্রায় প্রতি দিনই ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে রবিবার থেকে বুধবার পর্যন্ত টানা অতিভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং-সহ বাকি জেলাগুলিতে অতিভারী বৃষ্টি হতে পারে মঙ্গলবার। এ ছাড়া, মঙ্গলবার এবং বুধবার বৃষ্টি বেশি হতে পারে দুই দিনাজপুর ও মালদাতেও।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande