
কলকাতা, ২ আগস্ট (হি.স.): রবিবার সকালে দক্ষিণ কলকাতার পর্ণশ্রীর অরবিন্দ পল্লিতে একটি রহস্যজনক ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। বন্ধ ঘর থেকে উদ্ধার হলো এক মহিলার পচাগলা দেহ।
এদিন স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে ওই মহিলাকে ঘর থেকে বাইরে বের হতে দেখা যায়নি। এতে প্রতিবেশীদের মনে সন্দেহ দানা বাঁধে। রবিবার সকালেও কোনও সাড়াশব্দ না পেয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়| প্রতিবেশীরা শিপ্রাদেবীর আত্মীয়স্বজনদের খবর দেন। খবর পেয়ে আত্মীয়েরা পৌঁছে স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা খুলে ভেতরে ঢোকেন। ঘরের দৃশ্য দেখে চমকে ওঠেন সকলেই| দেখা যায়, খাটের ওপর পড়ে রয়েছে শিপ্রাদেবীর দেহ। ঘটনার খবর পেয়েই পর্ণশ্রী থানার পুলিশ পৌঁছায়। এটি স্বাভাবিক মৃত্যু, নাকি এর পেছনে অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে জানতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ