খুমুলুঙ হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া অটো উদ্ধার বিশ্রামগঞ্জে
বিশ্রামগঞ্জ (ত্রিপুরা), ২ আগস্ট (হি.স.) : খুমুলুঙ খেরেংবার হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া একটি অটোর মাত্র একদিনের মধ্যেই উদ্ধার করতে সক্ষম হয়েছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। শনিবার গভীর রাতে বিশ্রামগঞ্জ নতুন পেট্রোল পাম্প সংলগ্ন জাতীয় সড়কের পাশের
চুরি যাওয়া অটো উদ্ধার


বিশ্রামগঞ্জ (ত্রিপুরা), ২ আগস্ট (হি.স.) : খুমুলুঙ খেরেংবার হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া একটি অটোর মাত্র একদিনের মধ্যেই উদ্ধার করতে সক্ষম হয়েছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। শনিবার গভীর রাতে বিশ্রামগঞ্জ নতুন পেট্রোল পাম্প সংলগ্ন জাতীয় সড়কের পাশের একটি রাবার বাগান থেকে অটোটি উদ্ধার করা হয়। তবে ঘটনার সঙ্গে জড়িত চোরেরা পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্ধকারের সুযোগে পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া অটোর নম্বর টিআর০১এম-৩৮০৫। অটোর মালিক শক্তি দেববর্মা, বাড়ি জিরানিয়া মহকুমার বীরেন্দ্রনগর এলাকায়। শনিবার রাতে টহলদারি চলাকালীন বিশ্রামগঞ্জ থানার পুলিশ দেখতে পায়, কয়েকজন ব্যক্তি জাতীয় সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা অটোর ব্যাটারি খুলে নেওয়ার চেষ্টা করছে। পুলিশের গাড়ি দেখতে পেয়েই তাঁরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ তাঁদের ধাওয়া করলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে অটোটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

রবিবার সকালে খবর পেয়ে গাড়ির মালিক শক্তি দেববর্মা ও তাঁর পরিবারের সদস্যরা বিশ্রামগঞ্জ থানায় পৌঁছান। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে অটোটি মালিকের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

গাড়ির মালিক শক্তি দেববর্মা জানান, তাঁর ভাতিজার স্ত্রীর প্রসবের জন্য খুমুলুঙ খেরেংবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি বাড়ি থেকে অটো করে খাবার নিয়ে হাসপাতালে আসেন। হাসপাতালের সামনে অটোটি রেখে মাত্র ১০ মিনিটের জন্য ভেতরে যান। বাইরে বেরিয়ে এসে দেখেন, অটোটি আর সেখানে নেই। এরপরই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

বিশ্রামগঞ্জ থানার পুলিশের দ্রুত তৎপরতায় চুরি যাওয়া অটো উদ্ধার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন গাড়ির মালিক ও তাঁর পরিবার। এদিকে, ঘটনার সঙ্গে জড়িত চোরদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। হাসপাতাল এলাকা ও জাতীয় সড়কের আশপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande