ফের অশান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়; ধুন্ধুমার পরিস্থিতি, মিছিল এবিভিপি-র
যাদবপুর, ২০ আগস্ট (হি.স.): ফের অশান্ত যাদবপুর। বৃহস্পতিবার বেলা গড়াতেই উত্তাপ বাড়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ভেঙে দেওয়া হয় পুলিশের ব্যারিকেড। পুলিশের ব্যারিকেড ভেঙে এভিবিপি-র ছাত্রদের একটি মিছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেট পর্যন্ত পৌঁছোলে
ফের অশান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়; ধুন্ধুমার পরিস্থিতি, মিছিল এবিভিপি-র


যাদবপুর, ২০ আগস্ট (হি.স.): ফের অশান্ত যাদবপুর। বৃহস্পতিবার বেলা গড়াতেই উত্তাপ বাড়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ভেঙে দেওয়া হয় পুলিশের ব্যারিকেড। পুলিশের ব্যারিকেড ভেঙে এভিবিপি-র ছাত্রদের একটি মিছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেট পর্যন্ত পৌঁছোলে সেখানে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসের সব গেট বন্ধ করে দিলেও বাইরে থেকে বোতল, পাথর ছুড়ে বিক্ষোভ দেখানো হয়।

বুধবার রাতে দুই ছাত্র সংগঠন এসএফআই ও এভিবিপি-র সদস্যদের সংঘর্ষে উত্তেজনা ছড়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে। তার রেশ ধরে বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষোভ কর্মসূচির জন্য একজোট হয়েছিলেন বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের সদস্যেরা। দুপুরে গোলপার্ক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিবাদ মিছিল শুরু করে এভিবিপি। এভিবিপি-র সেই মিছিল যাদবপুর থানা পর্যন্ত আসতেই ব্যারিকেড দিয়ে ছাত্রদের আটকে দেয় পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande