(আপডেট) আরামবাগে বন্যা পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
আরামবাগ, ২০ আগস্ট (হি.স.): হুগলির আরামবাগে বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরামবাগ মহকুমাকে বন্যামুক্ত করতে ১২০০ কোটি টাকার কাজ হবে। ২০২৭ সালের মধ্যে ওই কাজ সম্পূর্ণ করার লক্ষ্যে সেচ দফতরকে প্রকল্প তৈরির নির্দেশ দিয়েছে
(আপডেট) আরামবাগে বন্যা পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর


আরামবাগ, ২০ আগস্ট (হি.স.): হুগলির আরামবাগে বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরামবাগ মহকুমাকে বন্যামুক্ত করতে ১২০০ কোটি টাকার কাজ হবে। ২০২৭ সালের মধ্যে ওই কাজ সম্পূর্ণ করার লক্ষ্যে সেচ দফতরকে প্রকল্প তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের সবং পরিদর্শন সেরে দুপুর ২টা নাগাদ পল্লিশ্রী হেলিপ্যাডে নামেন তিনি। এরপর মহকুমাশাসকের দফতরের প্রেক্ষাগৃহে বন্যা ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে বসেন। প্রায় ৪৫ মিনিটের বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, এমন ভাবে পরিকল্পনা করতে হবে যাতে আগামী বছর বন্যার সময় ত্রাণ নিয়ে ছোটাছুটি করতে না হয়। বৈঠক শেষে তিনি উত্তরবঙ্গের বাগডোগরার উদ্দেশে রওনা দেন। এর আগে সবং-এ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande