কঙ্গনে দুটি গাড়ির সংঘর্ষ, প্রাণ গেল মহিলার
গাণ্ডেরবাল, ২০ আগস্ট (হি.স.): জম্মু ও কাশ্মীরের গাণ্ডেরবাল জেলার কঙ্গন এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার কঙ্গনের আখাল এলাকার কাছে দুটি গাড়ির মধ্যে এই তীব্র সংঘর্ষ হয়। পুলিশ সূত্রের খবর, মৃত মহিলার নাম নসিমা
কঙ্গনে দুটি গাড়ির সংঘর্ষ, প্রাণ গেল মহিলার


গাণ্ডেরবাল, ২০ আগস্ট (হি.স.): জম্মু ও কাশ্মীরের গাণ্ডেরবাল জেলার কঙ্গন এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার কঙ্গনের আখাল এলাকার কাছে দুটি গাড়ির মধ্যে এই তীব্র সংঘর্ষ হয়।

পুলিশ সূত্রের খবর, মৃত মহিলার নাম নসিমা বেগম (৪৫)। তিনি কঙ্গনের আখাল এলাকারই বাসিন্দা ছিলেন। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহায়তায় গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। দ্রুত তাঁকে চিকিৎসার জন্য কঙ্গন উপ-জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার খবর পাওয়া মাত্রই স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সড়ক দুর্ঘটনার আসল কারণ জানতে ইতিমধ্যেই পুলিশ একটি মামলা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। কী পরিস্থিতিতে দুটি গাড়ির মধ্যে এই সংঘর্ষ ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande