
আমেঠি, ২০ আগস্ট (হি.স.): উত্তর প্রদেশের আমেঠি জেলার মুসাফিরখানা কোতোয়ালি এলাকায় একটি গাড়ির ধাক্কায় এক মধ্যবয়স্ক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার গভীর রাতে মঝগাঁও মোড়ের কাছে হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে।
মৃতের নাম জগদেব প্রসাদ যাদব (৫৫)। তিনি মুসাফিরখানা থানার অন্তর্গত টিকরা এলাকার পুরো বৈজনাথ গ্রামের বাসিন্দা। জানা গিয়েছে, রাতে মঝগাঁও মোড়ের কাছে হাইওয়ে পার হওয়ার সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তিনি রাস্তায় পড়েছিলেন। স্থানীয়দের কাছ থেকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপর পুলিশ দেহটি নিজেদের হেফাজতে নিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করে।
মুসাফিরখানা থানার ইনচার্জ বিবেক কুমার সিং বৃহস্পতিবার জানান, দুর্ঘটনার পর থেকেই গাড়ি ও তার চালকের সন্ধান চলছে। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস