ঘুষ নেওয়ার অভিযোগে এসআই গ্রেফতার
জয়পুর, ২০ আগস্ট (হি.স.): ঘুষ নেওয়ার অভিযোগে পুলিশের এক সাব-ইন্সপেক্টরকে গ্রেফতার করেছে রাজস্থানের দুর্নীতি দমন ব্যুরো (এসিবি)। বৃহস্পতিবার কোটপুতলি থানায় অভিযান চালিয়ে অভিযুক্ত এসআই রাজেন্দ্র সিংকে ৩ হাজার ৫০০ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্র
ঘুষ নেওয়ার অভিযোগে এসআই গ্রেফতার


জয়পুর, ২০ আগস্ট (হি.স.): ঘুষ নেওয়ার অভিযোগে পুলিশের এক সাব-ইন্সপেক্টরকে গ্রেফতার করেছে রাজস্থানের দুর্নীতি দমন ব্যুরো (এসিবি)। বৃহস্পতিবার কোটপুতলি থানায় অভিযান চালিয়ে অভিযুক্ত এসআই রাজেন্দ্র সিংকে ৩ হাজার ৫০০ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার করা হয়।

এসিবি সূত্রে জানা গিয়েছে, এক ব্যক্তি আদালতের নির্দেশে একটি ব্যাঙ্কের বিরুদ্ধে কোটপুতলি থানায় মামলা দায়ের করেছিলেন। ওই মামলার তদন্তের দায়িত্বে ছিলেন সাব-ইন্সপেক্টর রাজেন্দ্র সিং। অভিযোগ, মামলায় পরবর্তী পদক্ষেপ করার বিনিময়ে তিনি অভিযোগকারীর কাছে ৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। অভিযোগের ভিত্তিতে ১৯ আগস্ট ঘুষ চাওয়ার বিষয়টি যাচাই করে এন্টি করাপশন ব্যুরো। সেই সময় রাজেন্দ্র সিং অভিযোগকারীর কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা ঘুষ নেন। বাকি ৩ হাজার ৫০০ টাকা পরে দেওয়ার কথা ছিল।

ঘুষের দাবি নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার আলওয়ার-১ এসিবি চৌকির দায়িত্বপ্রাপ্ত উপ-অধীক্ষক শব্বীর খানের নেতৃত্বে অভিযান চালানো হয়। সেই সময় অভিযোগকারীর কাছ থেকে বাকি ৩ হাজার ৫০০ টাকা ঘুষ নেওয়ার সময় এসআই রাজেন্দ্র সিংহকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande