প্রয়াগরাজে গঙ্গা-যমুনার জলস্তর বৃদ্ধি, নিরাপদ সব বাঁধ
প্রয়াগরাজ, ২০ আগস্ট (হি.স.): উত্তর প্রদেশের প্রয়াগরাজ জেলায় গঙ্গা ও যমুনা নদীর জলস্তর ক্রমশ বাড়ছে। তবে এখনও দুই নদীর জলস্তরই বিপদসীমার নিচে রয়েছে। প্রশাসনের রিপোর্ট অনুযায়ী, জেলার সবকটি বাঁধ এখনও নিরাপদ রয়েছে। জেলা প্রশাসনের বৃহস্পতিবার সকা
প্রয়াগরাজে গঙ্গা-যমুনার জলস্তর বৃদ্ধি,নিরাপদ সব বাঁধ


প্রয়াগরাজ, ২০ আগস্ট (হি.স.): উত্তর প্রদেশের প্রয়াগরাজ জেলায় গঙ্গা ও যমুনা নদীর জলস্তর ক্রমশ বাড়ছে। তবে এখনও দুই নদীর জলস্তরই বিপদসীমার নিচে রয়েছে। প্রশাসনের রিপোর্ট অনুযায়ী, জেলার সবকটি বাঁধ এখনও নিরাপদ রয়েছে।

জেলা প্রশাসনের বৃহস্পতিবার সকাল ৮টার রিপোর্ট অনুযায়ী, নাইনি এলাকায় যমুনার জলস্তর ৭৯.৯৩ মিটার। অন্যদিকে, ফাফামাউয়ে গঙ্গার জলস্তর ৮০.৫৭ মিটার এবং ছতনাগে ৭৯.৫৪ মিটার রেকর্ড করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রয়াগরাজে বন্যার বিপদসীমা ৮৪.৭৩৪ মিটার। গত ২৪ ঘণ্টায় নাইনি এলাকায় যমুনার জলস্তর ২৫ সেন্টিমিটার বেড়েছে। এই সময় সেখানে ৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

গঙ্গার জলস্তরও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ফাফামাউয়ে গঙ্গার জলস্তর ২৬ সেন্টিমিটার এবং ছতনাগে ২৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এই সময় ফাফামাউয়ে ২১.৮ মিলিমিটার এবং ছতনাগে ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জলস্তর বাড়তে থাকায় নদী সংলগ্ন এলাকায় নজরদারি বাড়িয়েছে প্রশাসন। নদীর জলস্তর এবং বাঁধগুলির পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখা হচ্ছে। আপাতত সবকটি বাঁধ নিরাপদ রয়েছে এবং কোনও ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande