দুর্নীতি, তোলাবাজি ও ভোট-পরবর্তী হিংসার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা
আরামবাগ , ২০ আগস্ট (হি.স.): দুর্নীতি, তোলাবাজি, ভোট-পরবর্তী হিংসা এবং বাড়ি ভাঙচুরের অভিযোগে তৃণমূল কংগ্রেসের এক নেতাকে গ্রেফতার করল আরামবাগ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি হরিংখলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা পুড়শুড়া
গ্রেফতার তৃণমূল নেতা পার্থ হাজারি


আরামবাগ , ২০ আগস্ট (হি.স.): দুর্নীতি, তোলাবাজি, ভোট-পরবর্তী হিংসা এবং বাড়ি ভাঙচুরের অভিযোগে তৃণমূল কংগ্রেসের এক নেতাকে গ্রেফতার করল আরামবাগ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি হরিংখলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা পুড়শুড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ হাজারিকা।

অভিযোগের ভিত্তিতে বুধবার আরামবাগ থানার পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর বৃহস্পতিবার তাকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

অভিযোগ, ভোট-পরবর্তী সময়ে এলাকায় হিংসা, বাড়ি ভাঙচুর, তোলাবাজি-সহ একাধিক অনিয়মের সঙ্গে পার্থ হাজারিকার নাম জড়িয়েছে। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা আদালতের বিচারাধীন এবং অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাঁকে দোষী বলা যায় না।

পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযোগগুলির তদন্ত চলছে। আদালতে আজকের শুনানিতে পুলিশ কী আবেদন করে এবং আদালত কী নির্দেশ দেয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহল থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষের।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande