ভান্ডারহাটি পঞ্চায়েতে বিধায়ক সন্তু পানের সারপ্রাইজ ভিজিট
তারকেশ্বর , ২০ আগস্ট (হি.স.): তারকেশ্বর বিধানসভার ভান্ডারহাটি গ্রাম পঞ্চায়েতে আচমকা পরিদর্শনে গেলেন বিধায়ক সন্তু পান। পূর্ব ঘোষণা ছাড়াই পঞ্চায়েত কার্যালয়ে বিধায়কের এই সারপ্রাইজ ভিজিট ঘিরে চাঞ্চল্য তৈরি হয়। পরিদর্শনের সময় পঞ্চায়েতের বিভিন্
গ্রাম পঞ্চায়েত ভিজিটে বিধায়ক


তারকেশ্বর , ২০ আগস্ট (হি.স.): তারকেশ্বর বিধানসভার ভান্ডারহাটি গ্রাম পঞ্চায়েতে আচমকা পরিদর্শনে গেলেন বিধায়ক সন্তু পান। পূর্ব ঘোষণা ছাড়াই পঞ্চায়েত কার্যালয়ে বিধায়কের এই সারপ্রাইজ ভিজিট ঘিরে চাঞ্চল্য তৈরি হয়।

পরিদর্শনের সময় পঞ্চায়েতের বিভিন্ন কাজকর্ম, পরিষেবা প্রদান এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও অভিযোগের বিষয়ে খোঁজখবর নেন বিধায়ক। পঞ্চায়েতের পরিষেবা যাতে সাধারণ মানুষ সঠিকভাবে পান এবং কোনও কাজে অযথা হয়রানির শিকার না হন, সেদিকেও গুরুত্ব দেওয়ার বার্তা দেন তিনি।

বৃহস্পতিবার পঞ্চায়েতের কর্মী ও জনপ্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন সন্তু পান। পাশাপাশি এলাকার উন্নয়নমূলক কাজের অগ্রগতি এবং মানুষের প্রয়োজনীয় পরিষেবার বিষয়েও বিস্তারিত খোঁজ নেন।

বিধায়কের এই আকস্মিক পরিদর্শনকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও আগ্রহ দেখা যায়। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে তাঁদের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ করার লক্ষ্যেই এই ধরনের পরিদর্শন বলে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande