
ক্যানিং, ২৬ আগস্ট (হি. স) : প্রচন্ড গতিতে আসা এক বাইকের ধাক্কায় মৃত্যু হল এক স্কুটি চালকের। মৃতের নাম সাহেব আলী ঘোরামি (৩৫)। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার বাবলাতলা এলাকায় বুধবার সকালে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন বাইক চালক বিশ্বজিৎ মন্ডলও। ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার পর তাঁকে কলকাতার ন্যাশানাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অন্যদিকে সাহেব আলীকে ক্যানিং মহকুমা হাসপাতলে রক্তাক্ত অবস্থায় নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ক্যানিং থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নতদন্তের জন্য নিয়ে যায়। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা