যাদবপুরে শুক্রবার শুভেন্দুর সভা, সতর্ক পুলিশ, ভোগান্তির আশঙ্কা
কলকাতা, ২৬ আগস্ট (হি. স. ) : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলা, বিতর্ক ও উত্তেজনার মধ্যেই শুক্রবার সেখানে হাজির থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর৷ ফলে ওই দিন বিকেলের পর দক্ষিণ কলকাতার ও শহরতলীর একাংশ অচল হয়ে যাওয়ার আশঙ্কা। আঈনশৃঙ্খলাজনিত সতর্
শুভেন্দু অধিকারী


কলকাতা, ২৬ আগস্ট (হি. স. ) : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলা, বিতর্ক ও উত্তেজনার মধ্যেই শুক্রবার সেখানে হাজির থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর৷ ফলে ওই দিন বিকেলের পর দক্ষিণ কলকাতার ও শহরতলীর একাংশ অচল হয়ে যাওয়ার আশঙ্কা। আঈনশৃঙ্খলাজনিত সতর্কতার দিকে নজর রাখছে পুলিশ।

সম্প্রতি শুভেন্দুবাবু অভিযোগ করেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বন্দে মাতরম গাইতে দেওয়া হয় না৷ এমনকী জাতীয় পতাকাও তুলতে দেওয়া হয় না বলে অভিযোগ ছিল মুখ্যমন্ত্রীর।

শুক্রবার বিকেল সাড়ে তিনটেয় যাদবপুর ৮বি মোড়ে ‘সহস্র কণ্ঠে বন্দে মাতরম’ কর্মসূচির আয়োজন করেছে যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপি।

যাদবপুরে এসএফআই ও এবিভিপি-র সংঘর্ষ হয়। দু’পক্ষের হাতাহাতিতে আহত হন অনেকে। যাদবপুরে অশান্তিতে ভাঙচুর করা হয় নন্দলাল বসুর তৈরি করা 'শতদল' প্রতীক। ঘটনায় মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, “যাদবপুরে বন্দেমাতরম বলতে দেওয়া না। যে যা বলুক যাদবপুরের ভিতরে এবং বাইরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই।

তিনি জানিয়েছেন, এই সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নকে পূরণ করতে এসেছে৷ এই সরকার জাতীয়তাবাদ, রাষ্ট্র্ববাদ প্রতিষ্ঠা করতে এসেছে। এখানে বন্দেমাতরম, জন গণ মন হবে। এর সঙ্গে কোনও সমঝোতা করব না।“

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande