জলপাইগুড়ি পুরসভার অনাস্থা ভোট থেকে নিজেদের সরিয়ে নিল কংগ্রেস
জলপাইগুড়ি, ২৬ আগস্ট (হি. স. ) : এক দিকে তৃণমূলের দুই শিবিরের টানাপড়েন, অন্য দিকে পুর পরিষেবা নিয়ে একের পর এক অভিযোগ। তারই মধ্যে জলপাইগুড়ি পুরসভার অনাস্থা ভোট থেকে নিজেদের সরিয়ে নিল কংগ্রেস। চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা। সামনে বৈঠকের দিন। এই প
জলপাইগুড়ি পুরসভার অনাস্থা ভোট থেকে নিজেদের সরিয়ে নিল কংগ্রেস


জলপাইগুড়ি, ২৬ আগস্ট (হি. স. ) : এক দিকে তৃণমূলের দুই শিবিরের টানাপড়েন, অন্য দিকে পুর পরিষেবা নিয়ে একের পর এক অভিযোগ। তারই মধ্যে জলপাইগুড়ি পুরসভার অনাস্থা ভোট থেকে নিজেদের সরিয়ে নিল কংগ্রেস।

চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা। সামনে বৈঠকের দিন। এই পরিস্থিতিতে বুধবার জেলা কংগ্রেসের তরফে জানিয়ে দেওয়া হল, তৃণমূলের দুই গোষ্ঠীর অভ্যন্তরীণ লড়াইয়ে কোনও পক্ষেই থাকবেন না কংগ্রেস কাউন্সিলররা। ফলে ২৭ আগস্টের অনাস্থা বৈঠকের আগে পুরসভার রাজনৈতিক সমীকরণ আরও অনিশ্চিত হয়ে পড়ল।

বুধবার জলপাইগুড়ি জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে দলের অবস্থান স্পষ্ট করেন জেলা সভাপতি অমিত ভট্টাচার্য। তাঁর বক্তব্য, চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবকে কেন্দ্র করে তৃণমূলের যে অভ্যন্তরীণ সংঘাত চলছে, তার সঙ্গে কংগ্রেসের কোনও সম্পর্ক নেই। তাই কংগ্রেস কাউন্সিলররা অনাস্থা ভোটে অংশ নেবেন না।

অমিতবাবু বলেন, তৃণমূল কংগ্রেসের দু'পক্ষের রেষারেষির মধ্যে আমরা নেই। দলীয় ভাবে সিদ্ধান্ত হয়েছে, চেয়ারম্যানের বিরুদ্ধে আস্থা ভোটে কংগ্রেস কাউন্সিলররা থাকবেন না।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande