পুরআশ্রয়ে থাকতে নারাজ সীতা ওরফে রশিদা, ব্যবস্থা নিল বিজেপি
কলকাতা, ২৬ আগস্ট (হি . স. ) : !?কলকাতা পুরসভা যে আশ্রয়ের ব্যবস্থা করেছে, সেখানে থাকতে নারাজ সীতা ওরফে রশিদা। তাঁর বড় মেয়ে আবার থেকে গিয়েছেন ওই আশ্রয়স্থলে। মা এবং ছোট বোন কোথায় তিনি জানেন না। ফুটপাতে দুধ গরম করতে গিয়ে পুরমন্ত্রীর ধমক খেয়েছিলেন। সম
পুরআশ্রয়ে থাকতে নারাজ সীতা ওরফে রশিদা, ব্যবস্থা নিল বিজেপি


কলকাতা, ২৬ আগস্ট (হি . স. ) : !?কলকাতা পুরসভা যে আশ্রয়ের ব্যবস্থা করেছে, সেখানে থাকতে নারাজ সীতা ওরফে রশিদা। তাঁর বড় মেয়ে আবার থেকে গিয়েছেন ওই আশ্রয়স্থলে। মা এবং ছোট বোন কোথায় তিনি জানেন না।

ফুটপাতে দুধ গরম করতে গিয়ে পুরমন্ত্রীর ধমক খেয়েছিলেন। সমাজমাধ্যমে তা নিয়ে বিস্তর বিতর্ক হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী বনাম বর্তমান মুখ্যমন্ত্রীর তরজাও হয়। শেষমেশ শুভেন্দু অধিকারীর দরবারে গিয়েছিলেন পার্ক স্ট্রিটের সেই ফুটপাতবাসিনী। আশ্বাস পেয়েছিলেন আশ্রয়ের।

বিজেপি-র দাবি, তাঁরা নিরাপদেই আছেন।

বুধবার বিজেপি বিধায়ক সজল ঘোষ জানান, সীতারা ভাল আছেন। নিরাপদে আছেন। কিন্তু কোথায়? বরাহনগরের বিধায়ক বলেন, ‘‘গৃহহীনদের জন্য পুরসভার তৈরি আশ্রয়স্থলে ওঁদের নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তাঁরা সেখানে থাকতে চাননি। তার পর আমাদের দলের তরফে দক্ষিণ কলকাতার সংখ্যালঘু সেলের এক নেতার বাড়িতে ওঁদের থাকার বন্দোবস্ত করা হয়েছে। ওঁদের বাড়ির ব্যবস্থা আমরা করছি।’’

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande