মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে মেদিনীপুরে ‘অন্নপূর্ণা অভিনন্দন র্যালি’
মেদিনীপুর, ২৬ আগস্ট (হি.স.): মুখ্যমন্ত্রীকে অভিনন্দন ও ধন্যবাদ জানাতে মেদিনীপুর শহরে ‘অন্নপূর্ণা অভিনন্দন র্যালি’র আয়োজন করল বিজেপি মহিলা মোর্চা। বুধবার বিকেলে মেদিনীপুর শহরের সিপাই বাজার এলাকায় অবস্থিত বিজেপির প্রাক্তন জেলা কার্যালয় থেকে এই র্যালি
অন্নপূর্ণা মিছিল


অন্নপূর্ণা মিছিল


মেদিনীপুর, ২৬ আগস্ট (হি.স.): মুখ্যমন্ত্রীকে অভিনন্দন ও ধন্যবাদ জানাতে মেদিনীপুর শহরে ‘অন্নপূর্ণা অভিনন্দন র্যালি’র আয়োজন করল বিজেপি মহিলা মোর্চা। বুধবার বিকেলে মেদিনীপুর শহরের সিপাই বাজার এলাকায় অবস্থিত বিজেপির প্রাক্তন জেলা কার্যালয় থেকে এই র্যালির সূচনা হয়।

র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে মেদিনীপুরের পুরো রিং রোড প্রদক্ষিণ করে। শোভাযাত্রাকে কেন্দ্র করে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায়। সুন্দরভাবে সাজানো র্যালির সামনের সারিতে থাকা মহিলাদের হাতে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ লেখা কলস ও বিভিন্ন পাত্র দেখা যায়। র্যালির মাধ্যমে মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

তবে শুধু ধন্যবাদ জানানোই নয়, রাজ্য সরকারের একাধিক প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন বিজেপি মহিলা মোর্চার সদস্যরা। তাঁদের দাবি, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলি দ্রুত বাস্তবায়ন করতে হবে। সাধারণ মানুষের স্বার্থে ঘোষিত বিভিন্ন প্রকল্পের সুবিধা যাতে যোগ্য মানুষ পান, সেই দাবিও জানানো হয়।

র্যালিতে উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী শম্পা মণ্ডল, পারিজাত সেনগুপ্ত-সহ বিজেপির অন্যান্য নেতা-নেত্রীরা। র্যালিকে ঘিরে এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের ভিড়ও লক্ষ্য করা যায়।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande