পটাশপুরে উদ্ধার ১১টি তাজা বোমা নিষ্ক্রিয়, বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল এলাকা
পটাশপুর, ২৬ আগস্ট (হি.স.): পূর্ব মেদিনীপুরের পটাশপুরের শংকরগেড়িয়া গ্রাম থেকে উদ্ধার হওয়া ১১টি তাজা বোমা বুধবার নিষ্ক্রিয় করল বোম্ব ডিসপোজাল স্কোয়াড। নিরাপত্তার কারণে গ্রামের একটি স্থানীয় খেলার মাঠে নিয়ে গিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে বোমাগুলি নিষ্ক্রি
বোমা উদ্ধার


পটাশপুর, ২৬ আগস্ট (হি.স.): পূর্ব মেদিনীপুরের পটাশপুরের শংকরগেড়িয়া গ্রাম থেকে উদ্ধার হওয়া ১১টি তাজা বোমা বুধবার নিষ্ক্রিয় করল বোম্ব ডিসপোজাল স্কোয়াড। নিরাপত্তার কারণে গ্রামের একটি স্থানীয় খেলার মাঠে নিয়ে গিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়। বোমা নিষ্ক্রিয় করার সময় একের পর এক বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন আগে শংকরগেড়িয়া গ্রাম থেকে ১১টি তাজা বোমা উদ্ধার করা হয়েছিল। বোমাগুলি উদ্ধারের পর থেকেই সেগুলি নিরাপদে নিষ্ক্রিয় করার প্রস্তুতি শুরু করে পুলিশ। বুধবার বিশেষজ্ঞদের নিয়ে বোম্ব ডিসপোজাল স্কোয়াডের একটি দল গ্রামে পৌঁছয়।

বোমা নিষ্ক্রিয় করার আগে নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। গ্রামের জনবসতি থেকে কিছুটা দূরে একটি ফাঁকা খেলার মাঠকে বেছে নেওয়া হয়। পুলিশ ও বোম্ব স্কোয়াডের সদস্যরা ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা ব্যবস্থা করেন। এরপর প্রায় এক ঘণ্টা ধরে সতর্কতার সঙ্গে ১১টি বোমা নিষ্ক্রিয় করা হয়।

একটির পর একটি বোমা নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। তবে প্রশাসনের তরফে আগে থেকেই প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। বোমাগুলি কোথা থেকে এল এবং কারা সেগুলি মজুত করেছিল, তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande