
কলকাতা, ২৬ আগস্ট (হি. স.): ডেঙ্গুমুক্ত কলকাতার লক্ষ্যে এই প্রথম এই মহতী অভিযান। সেই সূত্রে বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিয়ে বিস্তারিত জানানো হয়েছে। কলকাতা পুরসভার কেন্দ্রীয় ভবনের তরফেও এদিন জানা গিয়েছে যে, এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে আগামীকাল মশা মারতে কামান দাগবে কলকাতা পুরসভা। লার্ভামুক্ত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মেট্রো রেল কর্তৃপক্ষের তরফেও এদিন জানানো হয়েছে যে, বিশেষভাবে উদ্যোগ নেওয়া হয়েছে। কলকাতা পুরসভার যুগ্ম মিউনিসিপ্যাল কমিশনার স্বাক্ষরিত এক বার্তায় বুধবার এই প্রসঙ্গে জানানো হয়েছে যে, গ্রিন লাইনে প্রথম পর্যায়ে, গেট নং - ভেক্টর কন্ট্রোল অফিস থেকে শুরু করে ভারপ্রাপ্ত আধিকারিকরাও যথারীতি উপস্থিত থাকবেন। আনুষ্ঠানিকভাবেই এই কর্মসূচির সূচনা করা হবে। কলকাতা পুরসভার কমিশনার তথা বর্তমান প্রশাসক স্মিতা পাণ্ডে এই প্রসঙ্গে জানিয়েছেন যে, পুরকর্মী থেকে স্বাস্থ্য তরফের আধিকারিক এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত