‘‘ফুটপাথ দখলমুক্ত করতেই হবে, দাবি দিলীপ ঘোষের
কলকাতা, ২৬ আগস্ট (হি. স. ) : ‘‘ফুটপাথ দখল একটা ফ্যাশন পশ্চিমবাংলায়।” ফুটপাথ দখলমুক্ত করতেই হবে। বুধবার এই মন্তব্য করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি প্রশ্নের উত্তরে সাংবাদিকদের বলেন, ‘‘ফুটপাথ দখল একটা ফ্যাশন পশ্চিমবাংল
‘‘ফুটপাথ দখলমুক্ত করতেই হবে, দাবি দিলীপ ঘোষের


কলকাতা, ২৬ আগস্ট (হি. স. ) : ‘‘ফুটপাথ দখল একটা ফ্যাশন পশ্চিমবাংলায়।” ফুটপাথ দখলমুক্ত করতেই হবে। বুধবার এই মন্তব্য করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ।

তিনি প্রশ্নের উত্তরে সাংবাদিকদের বলেন, ‘‘ফুটপাথ দখল একটা ফ্যাশন পশ্চিমবাংলায়। রাজনৈতিক নেতারা নিজেদের ফায়দা তোলার জন্য এতদিন তা দখলমুক্ত করেনি। কিন্তু এটা করতেই হবে। লোকে এখন অ্যাডজাস্ট করছে।”

তিনি বলেন, যানবাহন বেড়েছে, লোক চলাচল বেড়েছে। এখন রাস্তা ছোট হলে সকলেরই খুব অসুবিধা। যেসব রাস্তা এখনও দখল হয়ে আছে, সেসব সরালে রাস্তা যথেষ্ট বড় হবে।

রাস্তার ধারে ফুটপাথবাসীর দুধ গরম নিয়ে মন্ত্রীর আপত্তি এবং ভর্ৎসনার জল বহু দূর গড়িয়েছিল। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওই ফুটপাথবাসী পরিবারকে মাথার উপর ছাদের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন। পুরসভার দায়িত্ব, তাঁদের নিরাপদ বাসস্থান খুঁজে দেওয়া। কিন্তু তাতেও যেন বিতর্ক থামছে না।

বুধবার দিলীপ ঘোষের মন্তব্য, ওই পরিবারের সঙ্গে আমারও দেখা হয়েছিল গতকাল। ওঁরা বলেছেন যে কারও বিরুদ্ধে অভিযোগ নেই, মুখ্যমন্ত্রীর উপর ভরসা করেন। তো এখন সবাই বুঝতে পারছে, অ্যাডজাস্ট করছে। আমাদের তরফেও আবেদন রইল, সবাই মিলে শহরটাকে একটু পরিচ্ছন্ন করে তুলি। মানুষও সহযোগিতা করছেন। সবটা করতে একটু সময় লাগবে।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande