দমদমে ডেঙ্গির বলি স্কুলছাত্র, আচমকা প্লেটলেট কমে হাসপাতালের পথেই মৃত্যু
কলকাতা, ২৬ আগস্ট (হি. স. ) : ফের ডেঙ্গির জেরে প্রাণ গেল ১০ বছরের এক স্কুলছাত্রের। দমদমের ওই বালক গত কয়েক দিন ধরে জ্বরে ভুগছিল। রক্তপরীক্ষায় ডেঙ্গি ধরা পড়ে। বুধবার বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে। বর্ষার রেশ কাটতে না কাটতেই শ
দমদমে ডেঙ্গির বলি স্কুলছাত্র, আচমকা প্লেটলেট কমে হাসপাতালের পথেই মৃত্যু


কলকাতা, ২৬ আগস্ট (হি. স. ) : ফের ডেঙ্গির জেরে প্রাণ গেল ১০ বছরের এক স্কুলছাত্রের। দমদমের ওই বালক গত কয়েক দিন ধরে জ্বরে ভুগছিল। রক্তপরীক্ষায় ডেঙ্গি ধরা পড়ে। বুধবার বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে।

বর্ষার রেশ কাটতে না কাটতেই শহরে ফের ডেঙ্গির প্রকোপ দেখা দিয়েছে। দমদমের বেদিয়াপাড়ার বাসিন্দা জয়িষ্ণু মজুমদার। পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন ধরে সে অসুস্থ ছিল। জ্বর আসছিল বার বার। বুধবার সকালে সেই জ্বরের মাত্রা বাড়তে থাকে।

চিকিৎসকদের পরামর্শে তার রক্তপরীক্ষা করানো হয়। সেখানেই ডেঙ্গি ধরা পড়ে। দেখা যায়, জয়িষ্ণুর শরীরে অস্বাভাবিক মাত্রায় কমে গিয়েছে প্লেটলেট।

দ্রুত তাকে দত্তাবাদ সংলগ্ন একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে যাওয়ার পথেই তার মৃত্যু হয়েছিল। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande