
কলকাতা, ২৬ আগস্ট (হি. স. ) : পশ্চিমবঙ্গের বাংলার ৪ হাজারের বেশি স্কুলে এই মুহূর্তে কোনও পড়ুয়া নেই। আবার ৬ হাজার ৭৬৯টি স্কুলে পড়ুয়া প্রচুর। অথচ স্কুলগুলিতে শিক্ষক সংখ্যা মাত্র একটি করে। বুধবার এই অভিযোগ করেন রাজ্যের বিদ্যালয়
মন্ত্রী দীপক বর্মণ।
তিনি বলেন, “দেখুন ১৫ বছর দুর্নীতির জন্য কার্যত কোনও শিক্ষক নিয়োগই হয়নি। আমরা এখন গোটা পদ্ধতিটা ঠিক করছি। আশা করি এ বছরের শেষ পর্যন্ত সমস্যা মিটবে।”
তৃণমূলের ১৫ বছরে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় যে কী পরিমাণ অব্যবস্থা তৈরি হয়েছিল, সেটার উদাহরণ উঠে এসেছে কেন্দ্রীয় সরকারি সংস্থা Unified District Information System for Educ ation Plus (UDISE+)-এর রিপোর্টে। ওই রিপোর্টে এইসব তথ্য দাবি করা হয়েছে।
এই সঙ্গে দাবি করা হয়েছে, সমস্যা শুধু ওই ৪১৩৩টি স্কুলে নয়। আরও অন্তত ৬ হাজার ৭৬৯টি স্কুল রয়েছে যেখানে মাত্র একজন করে শিক্ষক রয়েছেন। ওই স্কুলগুলিতে এখনও পাঠরত ২ লক্ষ ২৯ হাজার পড়ুয়া। অর্থাৎ বহু স্কুলে একজন শিক্ষকের ঘাড়েই শয়ে শয়ে পড়ুয়ার দায়িত্ব।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত