জম্মু ও কাশ্মীরে উৎসাহের সঙ্গে উদযাপন ঈদ মিলাদ-উন-নবী
জম্মু, ২৬ আগস্ট (হি.স.): জম্মু ও কাশ্মীরে উৎসাহের সঙ্গে ঈদ মিলাদ-উন-নবী উৎসব উদযাপিত হলো। এই উপলক্ষে জম্মুর বিভিন্ন স্থানে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঈদ মিলাদ-উন-নবী উপলক্ষে মালিক মার্কেটে পথচারীদের মধ্যে ঠান্ডা জল এবং বিভিন্ন খাদ্
জম্মু ও কাশ্মীরে উৎসাহের সঙ্গে উদযাপন ঈদ মিলাদ-উন-নবী


জম্মু, ২৬ আগস্ট (হি.স.): জম্মু ও কাশ্মীরে উৎসাহের সঙ্গে ঈদ মিলাদ-উন-নবী উৎসব উদযাপিত হলো। এই উপলক্ষে জম্মুর বিভিন্ন স্থানে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঈদ মিলাদ-উন-নবী উপলক্ষে মালিক মার্কেটে পথচারীদের মধ্যে ঠান্ডা জল এবং বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এই ধরনের সেবামূলক কাজ ভ্রাতৃত্ব, মানবতা এবং পারস্পরিক সম্প্রীতির বার্তা বহন করে। ঈদ মিলাদ-উন-নবী উপলক্ষে আয়োজিত এই উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারাও।

এদিকে, ঈদ মিলাদ-উন-নবীর উপলক্ষে জম্মু ও কাশ্মীরের কাঠুয়ার এসএসপি মোহিতা শর্মা জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানান। এছাড়াও তিনি শহিদ পুলিশ কর্মীদের পরিবার এবং কর্মরত ও অবসরপ্রাপ্ত পুলিশ এবং তাঁদের পরিবারকে ঈদ মিলাদ-উন-নবীর শুভেচ্ছা জানান। এসএসপি মোহিতা শর্মা বলেন, এই শুভ অনুষ্ঠান প্রত্যেকের জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনুক। ঈদ মিলাদ-উন-নবীর উৎসব সমাজে পারস্পরিক ভ্রাতৃত্ব, ঐক্য, সম্প্রীতিকে আরও দৃঢ় করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি জেলার সকল নাগরিকের উজ্জ্বল ও সুখী জীবন কামনা করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande