কংগ্রেসে ফেরার ঘোষণা ফরাক্কার প্রাক্তন তৃণমূল বিধায়কের
মুর্শিদাবাদ, ২৬ আগস্ট (হি স)। বিধানসভা ভোটে পালাবদলের পর মুর্শিদাবাদে কংগ্রেসের ঘর গোছানোর লড়াইয়ের মাঝেই বুধবার দুপুরে কংগ্রেসে ফেরার ঘোষণা করলেন ফরাক্কার প্রাক্তন তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। তবে শর্ত একটাই, তিনি ফিরবেন না অধীর চৌধুরীর হাত ধরে।
কংগ্রেসে ফেরার ঘোষণা ফরাক্কার প্রাক্তন তৃণমূল বিধায়কের


মুর্শিদাবাদ, ২৬ আগস্ট (হি স)। বিধানসভা ভোটে পালাবদলের পর মুর্শিদাবাদে কংগ্রেসের ঘর গোছানোর লড়াইয়ের মাঝেই বুধবার দুপুরে কংগ্রেসে ফেরার ঘোষণা করলেন ফরাক্কার প্রাক্তন তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম।

তবে শর্ত একটাই, তিনি ফিরবেন না অধীর চৌধুরীর হাত ধরে। মনিরুল জানিয়ে দিয়েছেন, তিনি যোগ দেবেন কলকাতা বা দিল্লিতে, সরাসরি হাইকমান্ডের হাত ধরে।

কংগ্রেসে প্রত্যাবর্তন এখন প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্বে পরিণত। একদিকে প্রাক্তন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী রোজ যোগদান করিয়ে শক্তি দেখাচ্ছেন, অন্যদিকে দিল্লির পর্যবেক্ষক প্রকাশ জোশী সেই যোগদানে লাগাম টানছেন! গত রবিবার ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান-সহ একাধিক তৃণমূল নেতাকে অধীরবাবু কংগ্রেসে যোগদান করান, ২৪ ঘণ্টার মধ্যেই যা স্থগিত করে দেয় হাইকমান্ড।

এই টানাপোড়েনের মাঝেই বুধবার ফের দলবদল।

কংগ্রেসে যোগদান প্রসঙ্গে মনিরুল ইসলাম জানিয়েছেন, ”দিল্লি এবং রাজ্যস্তরে কথাবার্তা অনেকদূর এগিয়েছে। আগামী দু থেকে তিনদিনের মধ্যেই কলকাতা বা দিল্লিতে বড় নেতার হাত ধরে পতাকা নেব। জেলা স্তরের কোনও নেতার হাত থেকে নেব না।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande