
নৈনিতাল, ২৬ আগস্ট (হি.স.): রাখিবন্ধনের প্রাক্কালে বুধবার 'অল ইন্ডিয়া উইমেন্স কনফারেন্স'-এর নৈনিতাল শাখার মহিলা সদস্যরা ক্যান্টনমেন্ট এলাকায় মোতায়েন জওয়ানদের সঙ্গে রাখিবন্ধন উৎসব উদযাপন করেন। মহিলারা জওয়ানদের হাতে রাখি বেঁধে তাঁদের নিরাপদ ও সুস্থ জীবন কামনা করেন। মহিলারা জওয়ানদের হাতে রাখি বেঁধে দেশপ্রেম, ভ্রাতৃত্ব ও সামাজিক সম্প্রীতির বার্তা দেন।
এই অনুষ্ঠান চলাকালীন জওয়ান ও মহিলাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতাও হয়। মহিলারা বলেন, দেশের সুরক্ষায় নিবেদিতপ্রাণ জওয়ানদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা সর্বদা বজায় থাকা উচিত। জওয়ানরাও এই উদ্যোগের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে নৈনিতাল পৌরসভার চেয়ারপার্সন তথা 'অল ইন্ডিয়া উইমেন্স কনফারেন্স'-এর সদস্যা ডঃ সরস্বতী খেতওয়াল, সংস্থার সভানেত্রী মুন্নি তিওয়ারি, সম্পাদিকা প্রীতি শর্মা, সহ-সভানেত্রী সাবিত্রী সনওয়াল, তারা বোরা, পার্বতী মেহরা, নীমা, মমতা সহ অন্যান্য সদস্যারা উপস্থিত ছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস