শিলিগুড়িতে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের বাড়িতে স্টিকার লাগানোর কাজ শুরু
কলকাতা, ২৬ আগস্ট (হি. স.) : শিলিগুড়িতে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের বাড়িতে স্টিকার লাগানোর কাজ শুরু হল। বুধবার এই কর্মসূচির সূচনা করেন রাজ্যের পর্যটন মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক ড. শঙ্কর ঘোষ। এদিন শিলিগুড়ির বিভিন্ন এলাকায় প্রকল
শিলিগুড়িতে


কলকাতা, ২৬ আগস্ট (হি. স.) : শিলিগুড়িতে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের বাড়িতে স্টিকার লাগানোর কাজ শুরু হল। বুধবার এই কর্মসূচির সূচনা করেন রাজ্যের পর্যটন মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক ড. শঙ্কর ঘোষ। এদিন শিলিগুড়ির বিভিন্ন এলাকায় প্রকল্পের সুবিধাপ্রাপকদের বাড়িতে গিয়ে স্টিকার লাগিয়েছেন তিনি।

এ বিষয়ে একান্ত সাক্ষাৎকারে মন্ত্রী জানান, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই বহু মানুষ আর্থিক সহায়তা পেয়েছেন। সেই সুবিধাভোগীদের চিহ্নিত করতেই তাঁদের বাড়িতে প্রকল্পের পরিচয়-সংক্রান্ত স্টিকার লাগানো হচ্ছে। এর ফলে প্রকল্পের সুবিধা পাওয়া পরিবারগুলির পরিচয়ও স্পষ্ট হবে বলে জানান তিনি।

তবে এখনও বহু যোগ্য মহিলা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন বলেও দাবি করেন শঙ্কর। তাঁর কথায়, যোগ্য হওয়া সত্ত্বেও যাঁরা এখনও টাকা পাননি, তাঁদের বিষয়টি খতিয়ে দেখা হবে। প্রয়োজনীয় যাচাইয়ের পর দ্রুত তাঁদেরও প্রকল্পের আওতায় আনার উদ্যোগ করা হবে।

মন্ত্রী বলেন, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মূল উদ্দেশ্য হল যোগ্য মহিলাদের আর্থিকভাবে সহায়তা করা। তাই কোনও যোগ্য ব্যক্তি যাতে সরকারি সহায়তা থেকে বাদ না পড়েন, তা নিশ্চিত করতে নজরদারি চালানো হবে। এ দিন সুবিধাভোগীদের বাড়িতে স্টিকার লাগানোর কর্মসূচিকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও বিপুল উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande